1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

নতুন আইফোনে চমক আনছে অ্যাপল, কত পড়বে দাম

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০

নতুন আইফোনে চমক আনছে অ্যাপল, কত পড়বে দাম

নিউজ ডেস্ক : আইফোন ১২ প্রো ম্যাক্স বাজারে আনছে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাপল। যদিও এখনো এর বাজারে আসার দিনক্ষণ ঠিক হয়নি, তারপরও কেমন হবে নতুন আইফোন ১২ প্রো ম্যাক্স-তা নিয়ে মোবাইলপ্রেমীদের যথেষ্ট আগ্রহ রয়েছে।
ইতোমধ্যে আইফোনের নতুন মডেলের কিছু তথ্য ফাঁস করে দিয়েছেন জনপ্রিয় ইউটিউবার ফিলিপ করোই ও এক্সডিএ ডেভেলপের ম্যাক্স ওয়েনব্যাচ।
তারা বলছেন, আইফোন ১২ মডেলের অন্যান্য ফোন অপেক্ষা ভিন্ন মডেলে আইফোন ১২ প্রো ম্যাক্স বাজারে আনার সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। তাদের মতে, অ্যাপলের নতুন আইফোনে থাকছে ২০২০ সালের সেরা ফিচার।
ইউটিউবার করোই বলছেন, ৬.৭ ইঞ্চির বিশাল আকৃতির আইফোন (১২ প্রো ম্যাক্স) হবে চলতি বছরের সেরা চমক। এর ডিসপ্লেটা হবে চমৎকার এবং ক্যামেরাটাও হবে দারুণ।
আইফোনের ১১ প্রো ও ১১ প্রো ম্যাক্স মডেলের মধ্যে ডিভাইসগত তেমন কোনো পার্থক্য নেই। তবে আইফোন ১২ প্রো ও আইফোন ১২ প্রো ম্যাক্স হবে একটু অধিকতর ভিন্ন। তবে এই ভিন্নতা ঠিক কেমন হবে তা ফাঁস করেননি ইউটিউবার ফিলিপ করোই।
তবে সম্প্রতি ফাঁস হওয়া তথ্যে জানা গেছে, আইফোনের নতুন মডেলে থাকছে লিদার ক্যামেরা। তবে ব্যাটারি হবে আগের তুলনায় কিছুটা নিম্নমানের।
তবে বিশাল আকৃতির (৬.৭ ইঞ্চির ডিসপ্লে) কারণে নতুন আইফোন হাতে নিতে একটু অসুবিধায়ই হবে বৈকি। আরেকটা অস্বস্তির কারণ এর দাম।
আইফোন ১২ প্রো ম্যাক্সের সম্ভাব্য দাম হতে পারে ১১৯৯ মার্কিন ডলার। অর্থাৎ ফোনটি কিনতে বাংলাদেশি মুদ্রায় গুনতে হবে এক লাখেরও বেশি টাকা।
আরও জানা গেছে, ৫জি সাপোর্টেড নতুন আইফোনের বক্সে ওয়াল চার্জার ও ইয়ারপডস দুটোর কিছুই রাখছে না অ্যাপল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি