1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

দোকানে লুকানো ছিল পুরনো দামের সয়াবিন তেল, দোকানিকে জরিমানা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৩ মে, ২০২২

ময়মনসিংহে অভিযান চালিয়ে একটি দোকানের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা পুরনো দামের ১৪ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পরে সেগুলো আগের দামে বিক্রির ব্যবস্থা করা হয়। একইসাথে বেশি লাভের আশায় পুরোনো তেল লুকিয়ে রাখার দায়ে দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

শুক্রবার (১৩ মে) দুপুরে নগরীর মেছুয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরটির জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের।

তিনি জানান, বেলা ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত নগরীর বড় বাজার, ছোট বাজার ও মেছুয়া বাজারে অভিযান চালানো হয়। অভিযানে মেছুয়া বাজারের মেসার্স নগেন্দ্র পাল নামের একটি দোকানে গিয়ে দেখা যায়, ওই দোকানের বিভিন্ন স্থানে পুরোনো দামের সয়াবিন তেলের বোতল লুকিয়ে রাখা হয়েছে। পরে দোকানটি থেকে ১৪ লিটার তেল উদ্ধার করে আগের দামেই ক্রেতাদের কাছে বিক্রির ব্যবস্থা করা হয়। পরে ওই দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সরেজমিনে দেখা যায়, পুরনো তেল জব্দের পর তাৎক্ষণিক তা আগের দামে বিক্রির ঘোষণা দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের। এসময় তেল কিনতে হুড়োহুড়ি বেধে যায় দোকানের সামনে। মুহুর্তেই ১৪ লিটার কিনে নেন ক্রেতারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি