1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

দই খাওয়া নিয়ে কিশোরগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

ইফতারের পর দোকান থেকে দই খাওয়াকে কেন্দ্র করে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুই এলাকাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে।

বুধবার সন্ধ্যায় উপজেলার পুলেরঘাট বাজারের কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে কালিয়া চাপড়া ইকোনমিক জোন সংলগ্ন এলাকায় প্রায় দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। এতে দুই গ্রামেরই প্রায় ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের পর পুলেরঘাট বাজারে দই খাওয়া নিয়ে আদর্শপাড়া এবং জুনাইল গ্রামের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতি হলে দুই গ্রামের লোকজনই দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে মহাসড়কে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন জানান, ঘটনার খবর পেয়ে পাকুন্দিয়া থানা, সদর মডেল থানা ও আহুতিয়া ফাঁড়ির অর্ধশতাধিক পুলিশ গিয়ে টিয়ারশেল ও রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি