1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

টাঙ্গাইলে শিশুকে ধর্ষণের পর হত্যা; যুবকের ফাঁসির আদেশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ মার্চ, ২০২২

টাঙ্গাইল সদর উপজেলায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মাজেদুর রহমান নামে এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত মাজেদুর রহমান (২৬) সদর উপজেলার মগড়া ইউনিয়নের মিরপুর মধ্যপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি আলী আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা ১৬৪ ধারার জবানবন্দিসহ আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ১০ জন সাক্ষ্য প্রদান করেন। দুই বছরের মাথায় ঘৃণিত এ মামলার রায় হয়েছে। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছেন।

রায়ে স্কুলছাত্রীর মা ও মামলার বাদী সানি আলম সন্তোষ প্রকাশ করেছেন। তারা দ্রুত ফাঁসি কার্যকরের দাবি জানান।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ৯ অক্টোবর বিকেলে মাজেদুর একই গ্রামের চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক মেয়েকে ধর্ষণ করেন। ঘটনা জানাজানির ভয়ে মাজেদুর মেয়েটিকে গলা টিপে ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাকের মাধ্যমে হত্যা করেন। পরে পাশের একটি ঝোপে তার লাশ ফেলে লতাপাতা দিয়ে ঢেকে রাখেন। ওইদিন সন্ধ্যায় শিশুটির মরদেহ উদ্ধার করে।

আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট শামস উদ্দিন। তিনি জানান, ট্রাইব্যুনালের রায়ে তারা ন্যায় বিচার পাননি। তারা উচ্চ আদালতে আপিল করবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি