1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

জামায় রক্তসহ থানায় ভাইয়ের লাশ খোঁজে এসে ধরা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

বাইসাইকেল যোগে রাতে বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তরা কুপিয়ে আহত করে আনিছুর রহমান চৌধুরী (৪৯) নামে এক কৃষককে। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে রক্ত মাখা শার্ট ও লুঙ্গি পড়ে থানায় এসে লাশের সন্ধান করলে পুলিশের হাতে ধরা খায় ছোট ভাই হাবিবুর রহমান (৪২)। এর কিছুক্ষণ পরই জানা যায়, ওই কৃষককে মৃত ঘোষাণা করেছেন চিকিৎসক।

গতকাল সোমবার রাতে এ ধরনের ঘটনা ঘটেছে ময়মনসিংহের নান্দাইলে। আজ মঙ্গলবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত আনিছুর রহমানের বাড়ি নান্দাইল উপজেলার সদর ইউনিয়নের উত্তর রসুলপুর গ্রামে।

জানা যায়, আনিছুর গতকাল সোমবার পাশের ঈশ্বরগঞ্জ উপজেলার রায়ের বাজার থেকে সাইকেল চালিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। জঙ্গলের ভেতর দিয়ে যাওয়ার সময় রাস্তা ধরে যাওয়ার সময় দুর্বত্তরা বাঁশঝাড়ের একটি বাঁশ কেটে তার পথরোধ করে। তিনি পড়ে থাকা বাঁশ ডিঙিয়ে বাড়িতে যাওয়ার সময় তাকে কুপিয়ে পালিয়ে যায় তারা।

পাশের বাড়ির এক ব্যক্তি গুরুতর আহত কৃষককে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এর মধ্যে ছোট ভাই হাবিবুর রহমান রক্তমাখা শার্ট ও লুঙ্গি পড়া অবস্থায় হাসপাতালে না গিয়ে থানায় এসে ভাইয়ের লাশের সন্ধান করেন। তখন পুলিশের সন্দেহ হলে তাকে আটক করা হয়।

নিহতের ছেলে মো. ইমরান হাসান জানায়, তাদের ঘরের দরজার সামনে ছোট চাচা হাবিবুর রহমান একটি টয়লেট নির্মাণ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ নিয়ে তার বাবার সঙ্গে চাচার বিরোধ চলছিল। তাছাড়া একটি মদরাসায় চাকরি নিয়ে আদালতে মামলা চলছিল। ওই মাদরাসার একটি পক্ষের পক্ষ নিয়ে এই মামলা প্রত্যাহার করতে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিল চাচা। গত এক সপ্তাহ ধরে ঘরের মধ্যে হত্যার হুমকি দিয়ে বেশ কয়েকটি চিরকুটও পাওয়া গেছে।

নান্দাইল মডেল থানার উপপরিদর্শক মো. ফজিকুল ইসলাম বলেন, তখনো আহত ব্যক্তি হাসপাতালে। এর মধ্যে এক ব্যক্তি থানায় এসে ভাইয়ের লাশ খুঁজতে থাকে। এ সময় ওই ব্যক্তির পড়নের জামা ও লুঙ্গিতে রক্ত মাখা দেখে সঙ্গে সঙ্গে তাকে আটক করা হয়। পরে জানা যায় ওই ব্যক্তি হচ্ছে নিহতের ভাই। বিভিন্ন তথ্য নিয়ে পুলিশ খুনের ঘটনাটি তদন্তু করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি