1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

জামালপুরে নগরীর সৌন্দর্য ফেরাতে মাঠে নেমেছেন মেয়র

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ মার্চ, ২০২১

জামালপুর পৌর শহরের ১২টি ওয়ার্ডে ছেয়ে আছে সদ্য শেষ হওয়া পৌরসভা নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের ব্যানার, পোস্টার। নির্বাচন শেষ হওয়ার পরেও এখনও পোস্টার ঝুলে আছে শহরজুড়ে। তাই নগরীর সৌন্দর্য ফেরাতে মাঠে নেমেছে জামালপুর পৌরসভা।

বুধবার সকালে পাথালিয়া এলাকায় নির্বাচনী পোস্টার-ব্যানার অপসারণ শুরু করেন নবনির্বাচিত মেয়র জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু। পোস্টার-ব্যানার অপসারণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

পোস্টার অপসারণ কাজে অংশ নেয়া জামালপুর পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর মাহবুব আলম মঞ্জু বলেন, জামালপুর পৌরসভার বিভিন্ন এলাকা পরিচ্ছন্নতার লক্ষ্যেই আমরা পোস্টার অপসারণ করে পরিচ্ছন্নতা কাজ শুরু করেছি। এরই অংশ হিসেবে পৌরসভার ১২টি ওয়ার্ডেই নির্বাচনী ব্যানার, ফেস্টুন অপসারণের কাজ শুরু হয়েছে।

নবনির্বাচিত মেয়র ছানোয়ার হোসেন ছানু বলেন, পৌরসভার সৌন্দর্য ফিরিয়ে আনতে বিভিন্ন ব্যানার, ফেস্টুনসহ নির্বাচনী সামগ্রী অপসারণ করা হচ্ছে। পর্যায়ক্রমে পৌরসভার ১২টি ওয়ার্ডে এসব নির্বাচনী পোস্টার অপসারণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি