1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সে ভর্তির মেধা তালিকা প্রকাশ ২১ ডিসেম্বর

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ শিক্ষবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) ভর্তি কার্যক্রমে বিএড, বিএমএড, বিএসএড, বিপিএড, এমএড, এমএসএড ও এমপিএড কোর্সের মেধা তালিকা আগামী ২১ ডিসেম্বর প্রকাশ করা হবে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, ফলাফল ওইদিন বিকেল ৪টা থেকে এসএমএস-এর মাধ্যমে জানা যাবে। যেকোনো মোবাইল ফোন থেকে nuatmproll নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করে ফলাফল জানা যাবে।

এছাড়া ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে ওইদিন রাত ৯টার পর ফলাফল জানা যাবে। বৈশ্বিক মহামারি পরিস্থিতি বিবেচনায় এনে এ ভর্তি কার্যক্রমের অনলাইন ক্লাস ২০২১ সালের ৩ জানুয়ারি থেকে শুরু হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়/যেকোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্য কোনো শিক্ষা কার্যক্রমে বর্তমানে অধ্যয়নরত কোনো শিক্ষার্থী ২০২১ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি হতে পারবে না। অর্থাৎ দ্বৈত ভর্তি কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি