1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

চীনা পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ, বাণিজ্য নীতিমালার লঙ্ঘন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

চীনা পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ, বাণিজ্য নীতিমালার লঙ্ঘন

আন্তর্জাতিক ডেস্ক : চীনা পণ্যে শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন বাণিজ্য নীতিমালা লঙ্ঘন করেছে বলে উল্লেখ করেছে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)। সংস্থাটির তিন সদস্যের বিশেষজ্ঞ একটি প্যানেল এ বিষয়ে চীনের পক্ষেই রায় দিয়েছে।
সেখানে বলা হয়েছে, ২০১৮ সালে চীনা পণ্যের উপর শুল্ক আরোপের সময় যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক নিয়ম ভঙ্গ করেছে। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ বাণিজ্য যুদ্ধের সূচনা করেছে বলেও সংস্থাটির পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে। রায়ে বলা হয়েছে, চীনের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আন্তর্জাতিক বাণিজ্য সংস্থার নীতিমালার বিরোধী।
ডব্লিউটিও বলছে, চীনের ওপর অন্যায়ভাবে প্রযুক্তি চুরির যে অভিযোগ এনে শুল্ক আরোপ করা হয়েছিল তার পক্ষে ন্যায়সংগত কোনো প্রমাণ দেখাতে পারেনি যুক্তরাষ্ট্র। বাণিজ্য সংস্থার এই রায়কে স্বাগত জানিয়েছে চীন। তবে যুক্তরাষ্ট্র বলেছে যে, ডব্লিউটিও আসলে চীনকে মোকাবিলা করার জন্য একেবারেই প্রস্তুত না।
এদিকে, বিশ্ব বাণিজ্য সংস্থায় যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রতিনিধি রবার্ট লিটজার বলেছেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই অন্যায্য বাণিজ্য পদ্ধতির বিরুদ্ধে নিজেকে রক্ষা করার জন্য অনুমতি দিতে হবে।
তিনি আরও বলেন, গত চার বছর ধরে ট্রাম্প প্রশাসন চীনের ক্ষতিকারক প্রযুক্তির অনুশীলন বন্ধ করার বিষয়ে কথা বলে আসছে। তারপরেও ডব্লিউটিও চীনের পক্ষেই রায় দিয়েছে।
রবার্ট লিটার আরও বলেন, চীনের মেধাস্বত্ব চুরির বিষয়ে যুক্তরাষ্ট্র যে তথ্য প্রমাণ দিয়েছে সে বিষয়ে বিতর্কে যায়নি ডব্লিউটিও। তাদের এমন সিদ্ধান্ত থেকেই বোঝা যায় যে, সংস্থাটি এ ধরনের অন্যায়ের কোনো সমাধান দিতে পারবে না।
২০১৮ সালে ট্রাম্প প্রশাসন প্রথম ধাপে শুল্ক আরোপের পর ডব্লিউটিওর কাছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করে চীন। পরবর্তীতে তা ৩০০ বিলিয়ন ডলারের বেশি পণ্য পর্যন্ত চলে যায়। ওই অভিযোগে ২০১৮ সালের জুন এবং সেপ্টেম্বরে প্রণীত ২০০ বিলিয়ন ডলার পণ্যে যে শুল্ক আরোপ করা হয়েছিল তার বিরুদ্ধে চ্যালেঞ্জ জানায় চীন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি