1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

চলন্ত ভ্যানগাড়িতে বিদ্যুতের তার ছিড়ে পরে চালকসহ দুই জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২১ মে, ২০২২

ময়মনসিংহে চলন্ত ভ্যানে বিদ্যুতের তার ছিড়ে পরে চালকসহ দুই জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২১ মে) সকাল ৭ টার দিকে মহানগরীর ৩২ নম্বর ওয়ার্ডের চাইনামোড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতদের একজনের নাম মিন্টু মিয়া (৩৫)। সে পিতা চর ঈশ্বরদিয়া হারুন অর রশিদের ছেলে। অপরজনের পরিচয় এখনো জানা যায়নি।

ময়মনসিংহ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ভ্যানগাড়ি চালক একজন যাত্রী নিয়ে চাইনামোড় এলাকা দিয়ে যাচ্ছিলেন। ওই সময় বিদ্যুতের তার ছিড়ে পরে ভ্যানগাড়ি উল্টে গিয়ে মিন্টু মিয়া তারে জড়িয়ে পরে ছটফট করতে থাকে। এসময় ভ্যান চালক মিন্টুকে বাঁচাতে গিয়ে সে নিজেও বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

পরে স্থানীয়রা ফায়ার স্টেশনে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি