1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২

জামালপুর পৌর শহরে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে জানা গেছে। আজ শুক্রবার দুপুরে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সোলাইমান হোসেন (৪০)। তিনি জামালপুর পৌর শহরের পলাশঘর এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন শ্রমিক। তাঁর দুজন স্ত্রী রয়েছে। অন্যদিকে ভুক্তভোগী শিশু স্থানীয় একটি বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ে। তার বয়স ১২ বছর।

পুলিশ ও স্থানীয়রা বলছে, ভুক্তভোগী ও অভিযুক্ত সোলাইমানের বাড়ি পাশাপাশি। এলাকায় সোলাইমান একজন বখাটে হিসেবেই পরিচিত। ভুক্তভোগী শিশুটির বাবার একটি চায়ের দোকান রয়েছে। সেখানে শিশুটিকে নানাভাবে প্রলোভনে আকৃষ্ট করেন সোলাইমান। গত বুধবার সোলাইমান ওই শিশুকে কৌশলে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে নরসিংদী জেলার ঘোড়াশাল এলাকায় নিয়ে যান। সেখানে তিনি ওই ছাত্রীকে ধর্ষণ করেন। পরে আজ শুক্রবার দুপুরে তাকে জামালপুর শহরে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ইসমাইল। এ সময় স্থানীয় লোকজন তাঁকে আটক করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগী ধর্ষণের বিষয়টি পরিবারের কাছে স্বীকার করেছেন।

এ বিষয়ে জামালপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. তারেকুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নামে অপহরণ ও ধর্ষণের মামলা হয়েছে। এ বিষয়ে সব আইনি প্রক্রিয়া চলমান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি