1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

গ্রাহকদের সাথে নিয়ে নতুন বছরকে স্বাগত জানালো সেইলর

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

সারা দেশের গ্রাহকদের সাথে নিয়ে জনপ্রিয় ফ্যাশন এন্ড লাইফস্টাইল ব্র্যান্ড সেইলর নতুন বছর ২০২৫ উদযাপন করেছে তার প্রতিটি আউটলেটে। বাংলাদেশ জুড়ে ২১টি আউটলেটের প্রতিটিতে একযোগে কেক কেটে গ্রাহকদের সঙ্গে এই বিশেষ দিনটি পালন করেছে তারা। এ অনুষ্ঠানে গ্রাহকদের সাথে নতুন বছরের আনন্দ ভাগ করে নিতে উপস্থিত ছিলেন সেইলরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও।

নতুন বছরের শুরুতে সেইলর তার গ্রাহকদের নতুন ডিজাইন, উন্নতমানের ফেব্রিক এবং আধুনিক স্টাইল এর আউটফিট দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। সেইসঙ্গে কেনাকাটার অভিজ্ঞতাকে আরও সহজ, আনন্দদায়ক এবং স্মরণীয় করে তোলার লক্ষ্য নিয়ে কাজ করার অঙ্গীকার করেছে ব্র্যান্ডটি।

গত বছর সেইলর “বেস্ট রিটেলার অ্যাওয়ার্ড” অর্জন করে ফ্যাশন খাতে তাদের দক্ষতা ও সেবার মানের স্বীকৃতি পেয়েছে। সেই ধারাবাহিকতায়, ব্র্যান্ডটি আগামী দিনগুলোতে আরও নতুনত্ব এবং উদ্ভাবন নিয়ে আসার জন্য দৃঢ় প্রতিজ্ঞ।

নতুন বছর উদযাপনে ঢাকা ও ঢাকার বাইরে সেইলরের প্রতিটি আউটলেটে উপস্থিত গ্রাহকরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং ব্র্যান্ডের প্রতি তাদের আস্থা ও ভালোবাসার কথা পুনর্ব্যক্ত করেছেন।

২০২৫-এ সেইলর সকল গ্রাহক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানায় এবং সকলের জন্য একটি আনন্দময় ও সমৃদ্ধ বছর কামনা করে।

উল্লেখ্য , বাংলাদেশের অন্যতম শীর্ষ ফ্যাশন ব্রান্ড সেইলর তার যাত্রা শুরু করে ২০১৫ সাল থেকে। বর্তমানে সারাদেশে তাদের ২১ টি আউটলেট রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি