1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

গৌরীপুরে মেয়রকে লক্ষ্য করে গুলির প্রতিবাদে অর্ধদিবস হরতাল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ মার্চ, ২০২১

নবনির্বাচিত মেয়র রফিকুল ইসলামকে লক্ষ্য করে গুলি করার প্রতিবাদে অর্ধদিবস হরতাল ডেকেছে ময়মনসিংহের গৌরীপুর বাজার ব্যবসায়ী সমিতি।

আজ সোমবার (৮ মার্চ) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত গৌরীপুরে হরতাল পালিত হয়।

হরতাল চলাকালে গৌরীপুর পৌরশহরের ব্যবসায়ীরা কোনো দোকানপাট খুলে নাই। এমনকি গৌরীপুর থেকে কোনো যানবাহন বাইরে বের হচ্ছে না। শহরের ভেতরেও চলছে না কোনো রিকশা, অটোরিকশা ও সিএনজি অটোরিকশা।

হরতাল প্রসঙ্গে গৌরীপুর কাঁচাবাজার সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, পৌর মেয়রের ওপর হামলার প্রতিবাদে সকল ব্যবসায়ী আজ সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল পালন করছি।

অপরদিকে এ হরতালের কারণে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। সাধারণ মানুষ হেঁটে তাদের গন্তব্যে যাচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, হরতাল থাকায় আমরা সঠিক সময়ে আমাদের কাজগুলো করতে পারছি না।

কিছু দোকানী বলেন, আমরা দোকান খুলতে চেষ্টা করেছিলাম কিন্তু ব্যবসায়ী নেতারা নিষেধ করায় দোকান পাট খুলিনি।

এ প্রসঙ্গে পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বলেন, হরতাল পালনের বিষয়ে আমার কিছু জানা নেই। আজ সকাল থেকে দেখছি পৌর শহরের সব ব্যবসা প্রতিষ্ঠান, রিকশা, সিএনজি সব বন্ধ। পরে খোঁজ নিয়ে জানতে পেরেছি আমার উপর গুলি করার প্রতিবাদে বাজার ব্যবসায়ীরা অর্ধদিবস হরতালের ডাক দিয়েছেন।

গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী এ বিষয়ে বলেন, শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি