1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

গৌরীপুরে খুনির নাম বলেই মারা গেল হাসান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১

লুডু খেলতে ডেকে নিয়ে গলা কেটে হাসান মিয়া (১৯) নামে এক যুবক হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাতে গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের লক্ষীপুর দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত হাসান মিয়া গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের লক্ষীপুর দক্ষিণ পাড়ার রাজু মিয়ার ছেলে। সে নির্মাণ শ্রমিক ছিল বলে জানা গেছে।

নিহত হাসান মিয়ার বাবা রাজু বলেন, শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮ টার দিকে হাসানকে মোবাইলে লুডু খেলার জন্য কে বা কারা ঘর থেকে ডেকে নিয়ে যান। বাড়ির পাশের মাঠে গেলে তার গলা কেটে গুরুতর জখম করে। এ সময় হাসান বাঁচার জন্য কাটা গলা চেপে ধরে পাশে খালার বাড়ির দিকে যায়। তার চিৎকারে খালা ছুঁটে আসল খুনির নাম প্রকাশ করে হাসান। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ‘মোবাইলে লুডু খেলা নিয়ে দ্বন্দ্বে তার বন্ধুরা হাসানকে হত্যা করেছে বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আবদুল হালিম সিদ্দিকী বলেন, ‘স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত ১২টার দিকে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য সেটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’

তিনি আরও বলেন, ‘হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করার কাজ চলছে। জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন কয়েকজনকে হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি