1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

গোপালপুর ও কালিহাতীতে নৌকার জয়

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১

চতুর্থ ধাপে টাঙ্গাইলের গোপালপুর ও কালিহাতী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

রোববার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে টাঙ্গাইলের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এইচএম কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা যায়, গোপালপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রকিবুল হক ছানা ১৮ হাজার ৯৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার কেএম গিয়াস উদ্দিন নারকেল গাছ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ২৮৭ ভোট। এছাড়া বিএনপি প্রার্থী খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৫৯১ ভোট আর জগ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. শাহজাহান আলী পান ১১ ভোট।

অপরদিকে, কালিহাতী পৌরসভায় নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ নুরুন্নবী সরকার ১১ হাজার ৩১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী আলী আকবর জব্বার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৭৯ ভোট। এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হুমায়ুন খালিদ নারকেল গাছ প্রতীকে ১ হাজার ৪৬০ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জামিল আল মামুন হাতপাখা প্রতীকে ৯৬ ভোট ও স্বতন্ত্র প্রার্থী মো. হাসান হাসনাত মিশু মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ৩০ ভোট।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি