1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

গাড়ি থেকে তুলে নিয়ে নারীকে ধর্ষণের অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ মে, ২০২২

নেত্রকোনার মদনে গাড়ি চালককে মারপিট করে এক নারীকে (৪০) তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যায় মদন-কেন্দুয়া সড়কের কাইটাইল ইউনিয়নের বাররী নামক স্থানে এই ঘটনা ঘটে। ঘটনার পর শুক্রবার রাতে ভুক্তভোগী নারীর ভাই অজ্ঞাতনামা তিন জনকে আসামি করে মদন থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী মদনের বাসিন্দা।

শুক্রবার সন্ধ্যায় মদন পৌর সদর থেকে কেন্দুয়া উপজেলায় আত্মীয়র বাড়িতে যাওযার জন্য একটি ইজিবাইকযোগে রওনা হন। পথে বাররী নামক স্থানে যাত্রী বেসে ওই ইজিবাইকে ওঠে তিন বখাটে যুবক। কিছু দূর গিয়ে ফাঁকা জায়গায় চালককে মারপিট করে ওই নারীকে তুলে নিয়ে যায়। পরে রাস্তার পাশে এক যুবক ওই নারীকে ধর্ষণ করে পালিয়ে যায়। এসময় লোকজনের উপস্থিতি টের পেয়ে অন্য দুইজনও পালিয়ে যায়। এ ঘটনায় রাতেই ভুক্তভোগীর নারীর ভাই অজ্ঞাতনামা তিন জনকে আসামি করে মদন থানায় একটি মামলা দায়ের করেন। ওই নারীর ডাক্তারি পরীক্ষার জন্য শনিবার তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠায় পুলিশ।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম জানান, ভুক্তভোগী নারীর ভাইয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতে থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা তিন যুবককে আসমি করা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে। সেইসঙ্গে আজ ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি