1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

গফরগাঁওয়ের ব্যবসায়ীর লাশ চরমোনাইয়ে উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১

ময়মনসিংহের গফরগাঁওয়ের বুলবুল আহমেদ (৩৫) নামে এক ব্যবসায়ীর লাশ বরিশাল সদর উপজেলার চরমোনাই এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। রবিবার বেলা ১১টায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।

খবর পেয়ে নিহতের স্বজনরা আজ সোমবার রাতে লাশ আনতে গেছেন। গত ২৩ ফেব্রুয়ারি গফরগাঁওয়ের শতাধিক লোকের এক কাফেলার সঙ্গে বুলবুল চরমোনাই পীরের মাহফিলে গিয়েছিলেন।

গফরগাঁও উপজেলার ঘাগড়া গ্রামের আব্দুল কুদ্দুস শেখের ছেলে বুলবুল আহমেদ স্থানীয় সোনামিয়ার বাজারে টেইলার্স ব্যবসায়ী ছিলেন।

স্বজনদের সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি গফরগাঁওয়ের শতাধিক লোকের কাফেলার সঙ্গে বুলবুল চরমোনাই পীরের মাহফিলে গিয়ে গত শনিবার নিখোঁজ হন। রবিবার চরমোনাই ইউনিয়নের বিশ্বাসের হাট এলাকায় ব্রিজের ঢাল থেকে লুঙ্গি-পাঞ্জাবি দিয়ে হাত পা-বাঁধা ও পলিথিন দিয়ে মুখ-মাথা মোড়ানো অবস্থায় উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা বুলবুলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। খবর পেয়ে বুলবুলের স্বজনরা সোমবার রাতে লাশ আনতে বরিশাল কোতোয়ালী থানায় গেছেন।

নিহতের ভাতিজা শাহিন বলেন, চাচা কয়েকদিন যাবৎ মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। যাওয়ার সময় আমরা না করেছিলাম। কিন্তু তিনি বলেছেন সুস্থ আছেন যেতে পারবেন। আমাদের জানা মতে চাচার কোনো শত্রু ছিল না। কারা তাকে হত্যা করেছে জানি না। তবে আমরা হত্যাকাণ্ডের সঠিক বিচার চাই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি