1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

গতবারের মতো এবারও বিএনপি নির্বাচনে আসবে : দীপু মনি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ মে, ২০২২

গতবারের মতো এবারের নির্বাচনেও বিএনপি অংশ নিবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নিতে হলে নির্বাচনই তার একমাত্র পথ। বিএনপি একটি রাজনৈতিক দল। তারা গণতন্ত্র মানুক বা নাইবা মানুক, গণতন্ত্রের কথা মুখে অন্তত বলে। গতবারও তারা যেমন নির্বাচনে এসেছিল আমরা আশা করি তারা এবারও আসবে।

বুধবার (১১ মে) দুপুর ৩ টায় ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ৭ টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

ডা. দীপু মনি আরও বলেন, আওয়ামী লীগ নির্বাচনের দল, গনতান্ত্রিক দল। নির্বাচন ছাড়া অন্য কোনোভাবে আওয়ামী লীগ কোনদিন দেশ পরিচালনার দায়িত্বে যায়নি। অতএব আমরা আশা করি আগামী নির্বাচন সকল দলের অংশগ্রহণে অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন হবে ইনশাআল্লাহ। আর তাতে বিএনপিসহ সব দলই অংশগ্রহণ করবে।

এর আগে, বেলা ২টা ৩০ মিনিটে আদিবাসী নৃত্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষামন্ত্রীকে বরণ করা হয়। পরে গার্ড অব অনার শেষে বঙ্গবন্ধু ও কবি নজরুলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। পুষ্পস্তবক অর্পণের পর মন্ত্রীকে বিশ্ববিদ্যালয় ঘুরিয়ে দেখান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এরপর বিশ্ববিদ্যালয়ের ১০ তলা বিশিষ্ট একাডেমিক ভবনসহ ৭টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ১৭তম বিশ্ববিদ্যালয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন শিক্ষামন্ত্রী।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য হাফেজ মাওলানা মো. রুহুল আমীন মাদানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল,পরিকল্পনা কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. কাউসার আহম্মদ এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. জালাল উদ্দিন। রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ত্রিশাল পৌরসভার মেয়র এ বি এম আনিছুজ্জামান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি