1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

কেন্দুয়ায় কাঠ বোঝাই ট্রলি উল্টে চালক নিহত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২

নেত্রকোনার কেন্দুয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে কাঠ বোঝাই হ্যান্ডট্রলি উল্টে চালক শাকিল মিয়া (২৩) নিহত হয়েছেন। আজ রবিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল জামালপুর জেলার সদর উপজেলার কচুন্দরা গ্রামের ইমান আলীর ছেলে।

পুলিশ জানায়, জামালপুর থেকে হ্যান্ডট্রলি করে কাঠ নিয়ে আসে শাকিল। কিশোরগঞ্জ দিয়ে নেত্রকোনা যাওয়ার পথে জেলার কেন্দুয়া উপজেলার বংগানিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি উল্টে নিচে পড়ে যায় সে। সকালে মসজিদের ইমাম দেখে খবর দিলে কেন্দুয়া থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রলি চালকের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি