1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

কিশোরগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার অঙ্গীকার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

কিশোরগঞ্জে মতবিনিময় সভায় যে কোন মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার অঙ্গীকার করেছেন নেতৃবৃন্দ। আজ বৃহস্পতিবার বিকালে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম. এ আফজল, জিপি অ্যাডভোকেট শংকর রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট অশোক সরকার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট ক্ষিতীশ দেবনাথ, সাধারণ সম্পাদক প্রণব কুমার সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি রতন বসাক, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি লিপন রায় লিপু প্রমুখ।

পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ ধর্মীয় অনুষ্ঠান, আচার আচরণ, বক্তৃতাসহ বিভিন্ন ক্ষেত্রে পরমত সহিষ্ণুতা বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি