1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

কিশোরগঞ্জে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সাংবাদিক সমাবেশ, প্রশিক্ষণ, র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থার ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিট সাংবাদিক সমাবেশ, র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। শহরের আখড়াবাজার সেতু সংলগ্ন সৈয়দ নজরুল ইসলাম চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

পরে শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা ইউনিটের আহ্বায়ক রেজাউল হাবীব রেজা ও সদস্য সচিব আমিনুল হক সাদী।

এতে প্রধান অতিথি ছিলেন বিআরডিবির সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. নিজাম উদ্দিন।

আলোচনা সভায় জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা তাদের বক্তব্যে সাংবাদিকদের ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বারোপ করেন এবং সাংবাদিকদের উপর হামলা-মামলার প্রতিবাদ জানান।

পরে তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি