1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

কিশোরগঞ্জে করোনা মোকাবেলায় মাঠে নেমেছে পুলিশ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২১ মার্চ, ২০২১

সম্প্রতি দেশে বাড়ছে করোনাভাইরাস কোভিড-১৯ এর সংক্রমণ ও মৃত্যুর হার। এ রকম পরিস্থিতিতে উদ্ধুদ্ধকরণ কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে পুলিশ।

বাংলাদেশ পুলিশের দেশব্যাপী উদ্ধুদ্ধকরণ কর্মসূচির অংশ হিসেবে ‘মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ’ এই স্লোগানে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় কিশোরগঞ্জ জেলা পুলিশ উদ্ধুদ্ধকরণ ও সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে।

রোববার (২১ মার্চ) সকালে কিশোরগঞ্জ সদর মডেল থানা প্রাঙ্গণে এ উদ্ধুদ্ধকরণ ও সচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলার ১৩টি থানায় একযোগে কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মিজানুর রহমান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহীম হোসেন, সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক পিপিএম প্রমুখ ছাড়াও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) বলেন, করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় এখন সবাইকে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, এ ব্যাপারে মানুষকে সচেতন হতে হবে এবং সম্মিলিত ভাবে সবাইকে মাস্ক ব্যবহারের ওপর প্রচারণা চালাতে হবে। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা সুরক্ষিত ও নিরাপদ থাকতে পারব।

এ সময় নারী-পুরুষ নির্বিশেষে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এবং পথচারী ও যানবাহন চালকদের মাঝে মাস্ক বিতরণের মধ্য দিয়ে তিনি কর্মসূচির উদ্বোধন করেন।

পরে পুলিশ সুপার শহরের গাইটাল আন্তঃজেলা বাস টার্মিনালে মাস্ক বিতরণ কর্মসূচিতে অংশ নেন। সেখানে তিনি বাসযাত্রী, পরিবহন শ্রমিক-কর্মচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি