1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু

কিশোরগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্ত নারীদের নগদ অর্থ সহায়তা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

কিশোরগঞ্জে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত নারীদের মধ্যে নগদ অর্থ সহায়তা দিচ্ছে রেডক্রিসেন্ট সোসাইটি। এরই পরিপ্রেক্ষিতে ড্যানিশ রেডক্রসের আর্থিক সহায়তায় জেলা সদর ও করিমগঞ্জ উপজেলার ১ হাজার দরিদ্র নারীকে ৪৫ লাখ টাকা দেয়া হচ্ছে।

মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে করিমগঞ্জ উপজেলা সদরের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে পরিবারের নারী প্রধানদের হাতে নগদ টাকা ও সাবান তুলে দিয়ে এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি কিশোরগঞ্জ জেলা ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান।

ড্যানিশ রেডক্রস সোসাইটির অর্থায়নে করিমগঞ্জ উপজেলার দু’টি ইউনিয়নের ৩৯৯ জন দরিদ্র, স্বামী পরিত্যক্তা, বিধবা ও স্বামীর হাতে নির্যাতিতা নারীদের প্রত্যেককে সাড়ে চার হাজার টাকা করে মোট ১৭ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা অনুদান দেয়া হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন- ড্যানিশ রেডক্রস সোসাইটির কান্ট্রি ডিরেক্টর এমেলিন ম্যানাগব্যানাগ, করিমগঞ্জ পৌরসভার মেয়র মো. মুসলেহ উদ্দিন, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা মো. ইকবাল, মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম।

কিশোরগঞ্জ সদর উপজেলায় অবশিষ্ট ৬০০ ক্ষতিগ্রস্ত নারীকেও এ আর্থিক সহায়তা দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি