1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

কিশোরগঞ্জ কারাগারে কয়েদীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ মার্চ, ২০২১

কিশোরগঞ্জ জেলা কারাগারে এক কয়েদীর মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় শনিবার (৬ মার্চ) বেলা ১১টায় কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহীন মিয়া (৫০) ভৈরব পৌরসভার জগন্নাথপুর মধ্যপাড়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। তার কয়েদী নং ৯১৯৭/এ।

জেল কর্তৃপক্ষ জানায়, কিশোরগঞ্জ ও নরসিংদী জেলায় পৃথক দুটি হত্যা মামলায় তার ৬০ বছরের সশ্রম কারাদণ্ড হয়েছিল। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে সাজা খাটা অবস্থায় সেখান থেকে গত ২০ জানুয়ারি তাকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছিল।

কিশোরগঞ্জ জেলা কারাগারের জেলার নাশির আহমেদ জানান, শনিবার (৬ মার্চ) সকালে কয়েদী শাহীন মিয়া বুকে ব্যথা অনুভব করার কথা জানালে সকাল ১০টা ১০ মিনিটে তাকে কারাগার থেকে দ্রুত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

বেলা ১১টায় সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে কয়েদী শাহীন মিয়ার মৃত্যু হয়েছে বলে জানান জেলার নাশির আহমেদ।

তিনি জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যুর বিষয়টি পরিবারকে জানানো হয়েছে। এছাড়া লাশ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আবদুল ওয়াহাব বাদল জানান, রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। সম্ভবত তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি