1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

কিশোরগঞ্জে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই চালকের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ মার্চ, ২০২১

কিশোরগঞ্জের জেলখানা মোড় এলাকায় দু’টি মালবাহী ট্রাক, একটি পিকআপ ও একটি অটোরিকশার সংঘর্ষে মাসুদ ও আবদুল করিম নামে দুই চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন পিকআপের এক হেলপার।

শনিবার রাত ১১টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে জেলা সদরের জেলখানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ (২২) ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের চিক্কু মিয়ার ছেলে। তিনি পিকআপের চালক। আর আবদুল করিম (৫৫) অটোরিকশার চালক। তিনি হোসেনপুর উপজেলার রামপুর নয়াপাড়া গ্রামের মৃত শামসু মিয়ার ছেলে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, রাত ১১টার দিকে জেলা কারাগারের অদূরে একটি ট্রাক ও একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। একইসময় অপর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে চাপা দেয়।

এ সময় দুটি ট্রাক ও পিকআপ রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন পিকআপের চালক মাসুদ। আহত হন একই পিকআপের হেলপার মো. হাসান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।

গুরুতর আহত অটোরিকশার চালক আবদুল করিমকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ সদর থানার ওসি মো. আবুবকর সিদ্দিক জানান, বেপরোয়া গতি ও বৃষ্টির পর রাস্তা কর্দমাক্ত হয়ে পড়ায় এ দুর্ঘটনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি