1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

কলমাকান্দায় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ এপ্রিল, ২০২১

নেত্রকোনার কলমাকান্দা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।

শনিবার বেলা সোয়া ১১টায় দিকে উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল রানা ও কলমাকান্দা থানার ওসি এটিএম মাহমুদুল হকের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল গার্ড অব অনার প্রদান করে। পরে মুক্তিনগর এলাকায় তার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

এর আগে জানাজায় নুরুল ইসলামের স্মৃতিচারণ করে বক্তব্য দেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরুল আমীন প্রমুখ।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম (৭৮) বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি