1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

ওয়ান শুটার গানসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৭ মে, ২০২১

জামালপুরের ইসলামপুর উপজেলায় অভিযান চালিয়ে বিদেশী সক্রিয় একটি ওয়ান শুটার গানসহ মমিনুর ইসলাম সাধন (৩৮) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪ এর একটি দল। বৃহস্পতিবার (০৬ মে) রাতে উপজেলার চিনাডুলি ইউনিয়নের গিলাবাড়ী এলাকায় এ অভিযান চালায় র‌্যাব।

র‌্যাব সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাবের জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানার নেতৃত্বে একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে ইসলামপুরের চিনাডুলি ইউনিয়নের গুঠাইল বাজার সংলগ্ন গিলাবাড়ী উত্তরপাড়ায় অভিযান চালান। এ সময় স্থানীয় পাকা রাস্তা থেকে বিদেশী একটি সক্রিয় ওয়ান শুটার গানসহ মমিনুর ইসলাম সাধন নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া কালো রঙের ওই বন্দুকের গায়ে ইংরেজিতে খোদাই করা ‘ইন্ডিয়া’ লেখা রয়েছে। তার কাছ থেকে একটি মোবাইল ফোনসেটও জব্ধ করা হয়েছে। গ্রেপ্তার মমিনুর স্থানীয় গুঠাইল বাজার এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।

র‌্যাব জামালপুরের ভারপ্রাপ্ত কম্পানি অধিনায়ক এম এম সবুজ রানা জানান, অস্ত্রসহ গ্রেপ্তার মমিনুর দীর্ঘদিন ধরে ইসলামপুর এলাকায় অবৈধভাবে বিদেশী অস্ত্রের ব্যবসা করে আসছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে আসামি করে ইসলামপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অবৈধ অস্ত্র ব্যবসাসহ যেকোন ধরনের অপরাধের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি