1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

এক হাজার টাকার লাল নোট অচল !!!!

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ মে, ২০২২

এক হাজার টাকার লাল নোট লেনদেন বন্ধে একটি ভুয়া নির্দেশনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভুয়া নির্দেশনায় লেখা হয়, “বাংলাদেশ ব্যাংকের নির্দেশনাক্রমে ১০০০ টাকা মূল্যমানের লাল নোট লেনদেনের সর্বশেষ সময়সীমা আগামী ৩০/০৫/২২ ইং তারিখ পর্যন্ত। এরপর আর কোন ১০০০ টাকা মূল্যমানের লাল নোট ব্যাংকে জমা নেওয়া হবে না। সুতরাং আগামী ৩০/০৫/২২ ইং দুপুর ১২ টার মধ্যে ১০০০ টাকার লাল নোট ব্যাংকে জমাদানের নির্দেশ প্রদান করা হল। পরবর্তী দিন হতে ১০০০ টাকা মূল্যমানের লাল নোট অচল বলে গণ্য হবে।”

নির্দেশনাটির নিচে মোঃ একাববর আলী নামে কৃষি ব্যাংকের এক কর্মকর্তার সীল দেখা যায়। তবে সীলে জামালপুর লেখা থাকলেও ব্যাংকের শাখার নাম অস্পষ্ট দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন নির্দেশনা ছড়িয়ে পড়লে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। এমন নির্দেশনার সত্যতা যাচাই করতে আঙ্গর টিবি খোঁজ নিয়ে জানতে পারে মোঃ একাববর আলী বাংলাদেশ কৃষি ব্যাংক জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ভাবকী বাজার শাখার শাখা ব্যবস্থাপক। তার সাথে যোগাযোগ করা হলে তিনি নির্দেশনাটি সম্পূর্ণ ভুয়া বলে দাবি করেন।

মোঃ একাববর আলী মুঠোফোনে জানান, “ব্যাংক থেকে এ ধরনের কোন নির্দেশনা দেওয়া হয় নি। এটি সম্পূর্ণ ভুয়া। কে বা কারা তার নাম ব্যবহার করে অসৎ উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া নির্দেশনাটি ছড়িয়ে মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করেছে। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি