1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

এক ছেলেকে পছন্দ করা নিয়ে দুই কিশোরীর মারামারি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

এক ছেলেকে পছন্দ করা নিয়ে ব্যস্ত রাস্তায় দুই কিশোরীর মারামারির একটি ভিডিও সামজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে তুমুল আলোচনা। অনেকে তুলছেন নানা প্রশ্ন।

ভিডিওতে দেখা যায়, এক ব্যস্ত রাস্তায় দুই কিশোরী একে অন্যকে কিল-ঘুষি, লাথি মারার পাশাপাশি চুল ধরে টানাটানি করছেন। এ সময় তাদের মারামারি ঠেকাতে স্কুলের অন্যান্য শিক্ষার্থী ও পথচারীরা চেষ্টা করেন। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। এই খবর জানিয়েছে এনডিটিভি।

জানা গেছে, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজ্যের সিংওয়ালি থানার আমিনগর সরাই টাউনে এই দুই কিশোরী মারামারি করেছে। সিংওয়ালি থানা পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, যে দুই কিশোরী মারামারি করেছে, তারা স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী। একই স্কুলে পড়া এক ছেলেকে পছন্দ করে তারা দুজনই। প্রায়ই ছেলেটির সঙ্গে কথা বলত উভয় কিশোরীই।

বিষয়টি জানাজানি হওয়ার পর স্কুলের বাইরে এ নিয়ে বিভিন্ন সময়ে তাদের মাঝে বাগ্‌বিতণ্ডাও হতো। মঙ্গলবার তারা বাগবিতণ্ডার একপর্যায়ে মারামারিতে জড়িয়ে পড়ে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি