1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

একই দিনে পদত্যাগ করলেন দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ অক্টোবর, ২০২০

একই দিনে পদত্যাগ করলেন দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকিরের পর এবার ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। রবিবার সকালে আইন মন্ত্রণালয়ের সলিসিটর বরাবর পদত্যাগপত্র জমা দেন মুরাদ রেজা।

এতে করে বর্তমানে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে কর্মরত আছেন শুধু এসএম মুনির। এদিকে আজ সকাল থেকে দায়িত্ব পালন শুরু করেছেন বাংলাদেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।

এর আগে সকালে পদত্যাগ করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির। তিনি ২০১০ সালের ১ জুলাই থেকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মমতাজ উদ্দিন ফকির ২০০১ থেকে ২০০২ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। এর আগে ১৯৯৪ থেকে ১৯৯৫ সালে তিনি সমিতির সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৭ সালে এরশাদবিরোধী আন্দোলনে আইনজীবী নেতাদের সঙ্গে কারাবরণ করেন।

মমতাজ উদ্দিন ফকির ১৯৮৬ সালে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। এরপর ১৯৮৮ সালের আগস্টে হাইকোর্টের এবং ২০০১ সালের ২৬ ফেব্রুয়ারি আপিল বিভাগের আইনজীবী হন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি