1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ইসলামপুরে নৌকার হ্যাটট্রিক, ধানের শীষের ফল প্রত্যাখ্যান

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১

জামালপুরের ইসলামপুর পৌরসভা নির্বাচনে বেসরকারিভাবে আওয়ামী লীগের আব্দুল কাদের শেখ তৃতীয় বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। আজ রবিবার সন্ধ্যায় সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার হোসনে আরা তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের শেখ নৌকা প্রতীকে ১৪ হাজার ১৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির দলীয় প্রার্থী রেজাউল করিম ঢালী পেয়েছেন ৩ হাজার ৮৫১ ভোট। এ ছাড়া আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী এস এম জাহাঙ্গীর আলম জগ প্রতীকে ২ হাজার ৭৪ এবং ইসলামী আন্দোলনের আনিছুর রহমান হাত পাখা প্রতীকে পেয়েছেন ৪৩৭ ভোট।

এদিকে ধর্মকুড়া বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন মাধ্যেমে ঘোষিত ফলাফল প্রত্যাখ্যান করেন বিএনপির মেয়র প্রার্থী রেজাউল করিম ঢালী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি