1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

ইতিহাদকে দুই কোটি টাকা জরিমানা হাইকোর্টের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

ইতিহাদকে দুই কোটি টাকা জরিমানা হাইকোর্টের

নিউজ ডেস্ক
হাইকোর্ট ৯ বছর আগে আবুধাবি এয়ারপোর্টে বাংলাদেশি দুই নাগরিককে হয়রানি, নির্যাতন ও আটকের ঘটনায় তাদের ক্ষতিপূরণ হিসেবে ইতিহাদ এয়ারওয়েজ কর্তৃপক্ষকে ২ কোটি টাকা জরিমানা করেছেন ।

জরিমানার এই টাকা দুই বাংলাদেশি তানজিন বৃষ্টি ও নাহিদ সুলতানা যুথীকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রায় পাওয়ার ৬০ দিনের মধ্যে এই টাকা পরিশোধ করতে বলা হয়েছে।

এ বিষয়ে জারি করা রুলের আংশিক মঞ্জুর করে বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক-আল-জলিলের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার রায় ঘোষণা করেন।

আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট রিপন বাড়ৈ ও অ্যাডভোকেট সঞ্জয় মন্ডল। আর ইতিহাদের কান্ট্রি ম্যনেজারের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আজমালুল হোসেন কিউসি এবং মো. আজিজ উল্লাহ ইমন।

অ্যাডভোকেট মনজিল মোরসেদ সাংবাদিকদের জানান, ২০১১ সালের ২৮ জুন আবুধাবি এয়ারপোর্টে বাংলাদেশি দুই নাগরিককে হয়রানি/নির্যাতন/আটকের ঘটনায় ইতিহাদ কর্তৃপক্ষের বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করা হয়। ওই বছরের ১৪ জুলাই হাইকোর্ট রুল জারি করেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে ঘটনা তদন্ত করে একটি রিপোর্ট দাখিল করতে নির্দেশ দেন। দীর্ঘদিন রুল শুনানি শেষে আজকে (বৃহস্পতিবার) রায়ের জন্য ধার্য ছিল। রায়ে হাইকোর্ট তানজিন বৃষ্টি ও নাহিদ সুলতানা যুথীকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন এবং রায় পাওয়ার ৬০ দিনের মধ্যে এই টাকা পরিশোধ করতে বলেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি