1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ইটনায় হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

কিশোরগঞ্জের ইটনায় একটি হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন, তিনজনের তিন বছর করে এবং একজনের এক বছরের কারা দণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে কিশোরগঞ্জের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নার্গিস ইসলাম এ রায় দেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুজন হলেন, সাহানুর ও মোতাকাব্বির। তিন বছরের সাজাপ্রাপ্তরা হলেন- মুজাহিদ, মুসলিম ও ওয়াহেদ নূরকে। এক বছরের সাজাপ্রাপ্ত হলেন তাজ ইসলাম। সাজাপ্রাপ্তদের মধ্যে মোতাকাব্বির, ওয়াহেদ ও তাজ ইসলাম পলাতক রয়েছেন। এছাড়া রায়ে ১১ জনকে বেকসুর খালাস দেয়া হয়।

রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট এ কে এম আমিনুল হক চুন্নু ও আসামি পক্ষে মিয়া মো. ফেরদৌস মামলা পরিচালনা করেন।

মামলার বিবরণে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জের ধরে ২০০১ সালের ২৬ নভেম্বর ইটনা উপজেলার পাঁচহাট গ্রামের ইজ্জত আলীর ছেলে কৃষক আবু তাহেরকে পিটিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের ভাই মো. আবু হানিফ বাদী হয়ে ২২ জনকে আসামি করে ২৮ নভেম্বর ইটনা থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০০২ সালের ৩০ নভেম্বর ২৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. শুক্কুর আলী। সাক্ষ্য প্রমাণ শেষে দীর্ঘ ১৯ বছর পর আদালত এ রায় দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি