1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

আকবরকে পালাতে সাহায্য করায় ওসি-এসআই বরখাস্ত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০

সিলেটে পুলিশি নির্যাতনে রায়হান উদ্দিন আহমদ হত্যা মামলার আসামি নগরীর বন্দর বাজার পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বরখাস্ত উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভুঁইয়াকে পালিয়ে যেতে সহযোগিতার অভিযোগে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সৌমেন মৈত্র ও রায়হান হত্যা মামলার প্রথম তদন্ত কর্মকর্তা (আইও) উপপরিদর্শক (এসআই) আব্দুল বাতেনকে বরখাস্ত করা হয়েছে।

আজ বুধবার বিকেলে এই দুই কর্মকর্তাকে বরখাস্তের কথা গণমাধ্যমকে জানান সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্যাহ তাহের।

অতিরিক্ত উপকমিশনার বলেন, ‘আককবরকে পালাতে কারা সহযোগিতা করেছেন তাঁদের খুঁজে বের করতে পুলিশ সদর দপ্তর থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটির সুপারিশের ভিত্তিতে গত ১৮ নভেম্বর এই দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়।’

এর আগে একই অভিযোগে বন্দর বাজার ফাঁড়ির এসআই হাসানকেও সাময়িক বরখাস্ত করা হয়েছিল বলে জানান বি এম আশরাফ উল্যাহ তাহের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি