1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির দাবিতে শিক্ষানবিশ আইনজীবীদের অনশন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০

অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির দাবিতে শিক্ষানবিশ আইনজীবীদের অনশন

তালিকাভুক্তির দাবিতে শিক্ষানবিশ আইনজীবীদের অনশন

নিজস্ব প্রতিবেদক
প্রিলিমিনারি উত্তীর্ণ শিক্ষানবিশ আইনজীবীদের লিখিত পরীক্ষা বাতিল করে মৌখিক পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করে অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির দাবিতে আমরণ অনশন শুরু করছে বাংলাদেশ সম্মিলিত আইনজীবী পরিষদ।

সোমবার (১২ অক্টোবর) থেকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ অনশনে বসেছে তারা।

অনশনে প্রায় শতাধিক প্রিলিমিনারি উত্তীর্ণ শিক্ষানবিশ আইনজীবী আছেন। মঙ্গলবার অনশন দ্বিতীয় দিনে অনশনকারীরা বলেন, গত চার বছর ধরে বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেট তালিকাভুক্তির পরীক্ষা না হওয়ায় আমরা চরম হতাশাগ্রস্ত।

‘একই সঙ্গে মানবেতর জীবন-যাপন করছি। প্রিলিমিনারি উত্তীর্ণদের মধ্যে ইতোমধ্যে ৩০-৩৫ জন মারাও গেছেন। এছাড়াও বর্তমানে প্রায় পাঁচশতাধিক শিক্ষানবিশ আইনজীবী করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। ’

আন্দোলনকারীরা আরো বলেন, করোনা মহামারির এই সংকটে মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা যারা ৯০ হাজার পরীক্ষার্থীর মধ্যে ১২ হাজার ৮৭৮ জন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি তাদের পরিস্থিতি বিবেচনা করে লিখিত পরীক্ষা থেকে অব্যাহতি দিয়ে ভাইভা পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করে অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির সবিনয় আবেদন করছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি