1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

অবৈধ পটকা কারখানায় বিস্ফোরণ, মালিক গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২

ময়মনসিংহের নান্দাইলে পটকা তৈরির অবৈধ কারখানায় বিস্ফোরণে দুইজন নিহতের ঘটনায় প্রধান আসামি বোরহান উদ্দিনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। কাল রাতে গ্রেফতার অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

দুপুর পৌনে ৩ টায় বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডি ময়মনসিংহের বিশেষ পুলিশ সুপার মো. আনিছুর। তিনি বলেন, সিআইডির ঢাকা ও ময়মনসিংহের ইউনিটের যৌথ অভিযানে বোরহানকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

এর আগে, গত বুধবার (২০ এপ্রিল) ভোরে উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের দক্ষিণ বাঁশহাটি গ্রামে বোরহান উদ্দিনের অবৈধ পটকা কারখানায় পটকা তৈরির সময় বিস্ফোরণ হয়। এ সময় বারুইগ্রাম গ্রামের আবুল হোসেনের স্ত্রী নাছিমা আক্তার (৩০), দক্ষিণ বাঁশহাটি গ্রামের আবুল গণির স্ত্রী আফিলা খাতুন (৪৫) নিহত হন। এতে আধা পাকা বাড়িটি বিস্ফোরণে বিধ্বস্ত হয়ে যায়।

জানা গেছে, তিন ভাই মিলে অবৈধ সেই পটকা কারখানা চালাতো। এছাড়াও প্রতিবেশী একজন ছিল ওই কারখানার সাথে জড়িত। কারখানায় বিস্ফোরণের পর বুধবার রাতেই পুলিশ বাদী হয়ে মামলা করলে বিষয়টি জানা যায়। মামলায় চারজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়। নান্দাইল থানায় মামলাটি করেন এসআই বাবলুর রহমান।

আসামিরা হলেন- বোরহান উদ্দিন (৫০), তার ভাই ফকর উদ্দিন (৬০), শাহজাহান (৪০) ও প্রতিবেশী হেলিম মিয়া (৪৫)।

পুলিশের চোখকে ফাঁকি দিয়ে বিগত ১০ বছর ধরে অবৈধভাবে বোরহান উদ্দিনসহ তার তিন ভাই ও এক প্রতিবেশী এই কারখানায় নানা ধরনের বিস্ফোরক দ্রব্য আতশবাজি ও পটকা তৈরি করে আসছিল। বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে এই কারখানা থেকে পাইকারি দামে পটকা বিক্রি করা হতো বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি