1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

অবমুক্ত করা হলো বাবাকে নিয়ে হৃদয়স্পর্শী ইসলামি সঙ্গীত “প্রিয় বাবা”

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২

ব্যতিক্রমী এক ইসলামী সঙ্গীত ‘প্রিয় বাবা’। এটি ইউটিউবে মুক্তি পাওয়ার পর থেকেই দর্শক হৃদয় ছুঁয়ে যাচ্ছে। যারা দেখছেন তারাই আবেগপ্রবণ হয়ে পড়ছেন।

মাহফুজ আহমাদ এর কথা ও সুরে, শিশুশিল্পী সোহাইলের কণ্ঠে, উবায়দুল্লাহর গল্পে তানজিম রেজার মিউজিক ডিরেকশনে, বনি আমিনের ভিডিও ডিরেকশনে ইসলাম এন্ড লাইফের ইউটিউবে রিলিজ করা হয় গত ২১ ই মার্চ।

ইসলাম এন্ড লাইফের ব্যানারে ও প্রডাকশনে এ গল্পের বাবা চরিত্রে অভিনয় করেছেন মোঃ উবায়দুল্লাহ, শৈশবের চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী আব্দুল্লাহ, বড় ছেলের চরিত্রে অভিনয় করেছেন মোঃ তাহসিন।

স্বল্পদৈর্ঘ্য সঙ্গীতটি এরই মধ্যে দর্শকের বেশ প্রশংসা পাচ্ছে। মন্তব্যে দেখা যায় দর্শক প্রতিক্রিয়া। শুধু বাংলাদেশ নয়, দেশের বাইরের বাঙালি দর্শকদেরও মন কেড়েছে এই সঙ্গীতটি।

এ ব্যাপারে স্ক্রিপ্ট ক্রিয়েটর মোঃ উবায়দুল্লাহ বলেন, আসলে যাদের বাবা নেই কেবল তারাই গল্পটির মর্মার্থ পূর্ণরুপে অনুধাবন করতে পারবেন। বাবা হারিয়ে যাওয়ার বেদনা, বাবার স্মৃতিময় মূহুর্তগুলো খুব কষ্ট দেয়, খুব মনে পরে বাবাকে। গল্পে সেরকমই দৃশ্য দেয়ার চেস্টা করেছি, ছেলে আজ প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু বাবা নেই, বাবা কোন এক দূর্ঘটনায় প্রাণ হারায়, সেই ছোট ছেলে থেকে বড় এবং সে আজ প্রতিষ্ঠিত। বাবার রেখে যাওয়া স্মৃতি তাকে নিরবে নিভৃতে কাদায়। বাবার সাথে খেলা ধূলা করা, বাবা সবসময় চোখে চোখে রাখা, বাবার হাতে প্রতিবেলা খাইয়ে দেয়া সেসব স্মৃতিই তুলে ধরা হয়েছে।

ঠিক তেমনি একটি গল্পে তৈরি হয়েছে বাবাকে নিয়ে স্বল্পদৈর্ঘ্য ইসলামী সঙ্গীত “প্রিয় বাবা”। এরই মধ্যে দর্শকের বেশ প্রশংসা পাচ্ছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি